1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় ৪০০ টাকার জন্য কসাইয়ের হাতে খুন হলেন চায়ের দোকানদার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় ৪০০ টাকার জন্য কসাইয়ের হাতে খুন হলেন চায়ের দোকানদার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪১ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর পুত্র চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালী ( ৫২ ) খুন হয়েছেন ।

মাত্র ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে , রূপসার ঘাটভোগ ইউনিয়নের কৃষক দল নেতা , ভ্রাম্যমান মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর পুত্র , চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালীর নিকট মাংস বিক্রির বাকি ৪০০ টাকা পেতো ।
বেশ কয়েক বার টাকা চেয়ে না পেয়ে ১৭ মার্চ বিকালে পুনরায় টাকা চাইতে আসে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে দীন মোহাম্মদের চায়ের দোকানে ।
এ সময় প্রথমে দু জনের মধ্যে কথা কাটাকাটি বাক-বিতণ্ডা এবং ধস্তাধস্তি হয় । এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদ কে ইট দিয়ে মাথায় বেধড়ক জখম করে ।
দীন মোহাম্মদের আত্মচিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যায় । স্থানীয়রা দ্বীন মোহাম্মদ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর জানান , ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদ কে ইট দিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়েছে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে। পুলিশ আবুল খায়ের লস্করকে গ্রেফতারের চেষ্টা করছে । এদিকে দীন মোহাম্মদের মৃত্যুতে এলাকায় চাপা ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে । নিহত চায়ের দোকানদারের স্ত্রী ও ৪টি কন্যা সন্তান রয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com