1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ‘ফোর স্টার দিন সমিতি’র নামে প্রায় কোটি টাকা নিয়ে উধাও - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ‘ফোর স্টার দিন সমিতি’র নামে প্রায় কোটি টাকা নিয়ে উধাও

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭২ বার

বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকায় ‘ফোর স্টার দিন সমিতি’র নামে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঈদুল ফিতর উপলক্ষে গরুর মাংস সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১,৩০০ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে সমিতির সংশ্লিষ্টরা আত্মগোপনে চলে গেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযোগের তীর বগুড়া পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিমের দিকে। স্থানীয়রা জানান, আকরাম ও শাহীনসহ তিনজন মিলে এই সমিতি পরিচালনা করতেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পবিত্র রমজানের ২৭ তারিখে সমিতির সদস্যদের মধ্যে গরুর মাংস বিতরণের কথা ছিল। এ উদ্দেশ্যে আগেই একটি প্যান্ডেল নির্মাণ করা হয়। তবে নির্ধারিত দিনে সেখানে কাউকে পাওয়া যায়নি; প্যান্ডেলটি ফাঁকা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ভুক্তভোগীরা জানান, ঈদের আগে কম দামে মাংস পাওয়ার আশায় তারা কিস্তিতে বা এককালীন টাকা জমা দিয়েছিলেন। কিন্তুু হঠাৎ করেই সমিতির দায়িত্বশীলরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত নিশ্চিত করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com