1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়া দৌলতপুর আদাবাড়ীয়া মাঠে ছাগল বোঝাই ট্রাক উল্টে নিহত ১ - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়া দৌলতপুর আদাবাড়ীয়া মাঠে ছাগল বোঝাই ট্রাক উল্টে নিহত ১

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার


দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া মাঠ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল জাব্বার মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি খোসবার মোল্লার ছেলে এবং শেহালা এলাকার বাসিন্দা।
‎স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ছাগল বোঝাই একটি বড় স্টিয়ারিং ট্রাক মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই আব্দুল জাব্বার মোল্লা গুরুতরভাবে আহত হন। পরে সেখানেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্থানীয়রা।
‎দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার তৎপরতা চালান। এ সময় ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায় ভিক্টিমকে দেখতে পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত বোঝাই এবং দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।
‎ঘটনার খবর পেয়ে আরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশের একটি দল নিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি থানায় নেওয়া হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গেছে।
‎এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com