1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের নির্মাণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের নির্মাণ

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬১ বার

যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের করার অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দিয়েছেন। মাহাতাব মোড়ল রূপসপুর গ্রামের বুধো মোড়লের ছেলে।

মাহির দায়ান আমিন বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মাহাতাব মোড়ল ৮৫ শতক কৃষিজমি থেকে মাটি কেটে মাছের ঘের তৈরি করছেন। এ ছাড়া তিনি সরকারি ৫০ শতক রাস্তা দখলে নিয়ে মাটি কেটে ঘের সম্প্রসারণ করেছেন—এমন অভিযোগ আমরা স্থানীয়দের মাধ্যমে পেয়েছি। গতকাল শনিবার হরিহরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাঁকে নোটিশের মাধ্যমে মাটি কাটা বন্ধ করার অনুরোধ জানান। কিন্তু তাতে কান না দিয়ে শনিবার রাতভর মাটি কাটার কাজ চালিয়েছেন মাহাতাব, যা রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পর্যন্ত চলমান ছিল।’

এই দুই অপরাধে রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাহাতাব মোড়লকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ সময় আসামির পরিবার ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা নিজ খরচে সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেছেন বলে জানান মাহির দায়ান আমিন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com