1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ 

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার

 

 

যশোরের চৌগাছা পৌরসভায় টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া অনুসরণ না করে নির্মাণ করা হচ্ছে পৌর  গোডাউন। কোন টেন্ডার আহ্বান না করে গোপনে পছন্দের ঠিকাদারকে ১২ লাখ টাকার এ প্রকল্পের কাজটি দেওয়ার অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। বদরুল আমিন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছেন বলে একটি সুত্র জানান। 

স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ অনৈতিক সুবিধা নিতে গোপনে পছন্দের ঠিকাদারকে কাজটি দেওয়া হয়েছে। টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া না করে আলোচিত প্রকল্পটি পৌরসভার গোডাউন করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভায় উন্নয়নমূলক কাজ করতে স্থানীয় ও জাতীয় পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি এবং পৌরসভার নোটিশ বোর্ডে কোটেশন প্রদর্শন করে ঠিকাদার আহ্বান করার নিয়ম রয়েছে । পরে বিধি অনুসরণ করে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু চৌগাছা পৌরসভার প্রায় ১২ লাখ টাকার ‘পৌরসভার গোডাউন’ প্রকল্পে এ নিয়মনীতি  অনুসরণ হয়নি। পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি বা পৌরসভার নোটিশ বোর্ডে কোনো কোটেশন আহ্বান করা হয়নি।

চৌগাছা পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম রুহুল আমিন বলেন,সরকারি  সকল আইন মেনে  এ প্রকল্পের কাজটা কোটেশনের মাধ্যমে বদরুল আমিন এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে। তবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে টেন্ডার আহ্বান বিজ্ঞাপন সেটা  তিনি বলতে পারেননি।

ঠিকাদার বদরুল আমিন বলেন, আমি সকল কিছু মেনে টেন্ডারের মাধ্যমে কাজ করছি। তবে তিনি সঠিক কোন তথ্য দিতে পারেনি।

পৌর নির্বাহীকর্মকর্তা  মোশারফ  হোসেন,  প্রকল্পের কোন তথ্য দিতে পারেননি। তিনি বলেন আমি গাড়ীতে এ ব্যাপারে পরে কথা বলেন।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা ইসলাম বলেন, এ প্রকল্পের কোন বিষয় আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com