1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে নিমাইদিঘী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ৩৪তম বিদায় অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে নিমাইদিঘী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ৩৪তম বিদায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৩২ বার

বগুড়ার নন্দীগ্রামে নিমাইদিঘী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ৩৪তম বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার (৯ এপ্রিল, ২০২৬) বিদ্যালয় হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দিলীপ চন্দ্র মহন্ত এর সভাপতিত্বে মোঃ সেলিম জাহাঙ্গীরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ বছর বিদ্যালয় থেকে মোট ২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে শিক্ষকবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- নিমাইদিঘী আদর্শ কলেজের অধ্যক্ষ ওসমান গণি, হাটসাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, নিমাইদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ কুদ্দুস হাসান, আল মদিনা একাডেমির পরিচালক মোঃ হাফিজুল ইসলাম জুয়েল, হিলিয়াম কোচিং সেন্টারের পরিচালক আব্দুল মুমিন। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com