1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কক্সবাজার মডেল প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী, অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী, অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার

কক্সবাজারে কর্মরত একঝাঁক তরুণ, উদ্যমী ও মেধাবী সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত কক্সবাজার মডেল প্রেস ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঈদ পুনর্মিলনী, অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজারের কলাতলীতে অবস্থিত সেন্ডি বিচ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ. এম. এরশাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ আমিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মনছুর আলম মুন্না এবং সভাপতিত্ব করেন ইমতিয়াজ মাহমুদ ইমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার শহরের আমিন ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবদলের সহ-সম্পাদক জিসান উদ্দিন জিসান। এছাড়াও বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার ব্যুরো প্রধান অ্যাডভোকেট জি. এম. আশেক উল্লাহ, দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার আনচার হোসেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, নিউজ২৪-এর কক্সবাজার জেলা প্রতিনিধি ইরফানুল হাসান ইরফান, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান এবং বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম আমিন।
এছাড়া বক্তব্য রাখেন ‘আমরা কক্সবাজারবাসী’-এর সহ-সম্পাদক নাজিম উদ্দীন নাজিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এবি ওয়াহেদ এবং মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য রনি চৌধুরী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com