1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করেছে পুলিশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার

গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় উলিপুর হতে চিলমারী গামী একটি সিএনজি উলিপুর পৌর সভার মোহাম্মদের মোড়ে এলাকায় উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম চেকপোস্ট পরিচালনা করার সময় একটি সিএনজি পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো পথে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় এবং পুলিশের উপস্থিতি দেখে সিএনজি চালক ও সিএনজির যাত্রীরা সুকৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে উলিপুর থানা পুলিশের চেকপোস্ট টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার উপস্থিতিতে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে পলিথিন দ্বারা মোড়ানো ০৭ টি প্যাকেটে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ৫,৫০,০০০/- টাকা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, উলিপুর পৌরসভা মোহাম্মদের মোড়ে চেকপোস্ট পরিচালনা করার সময় দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় উলিপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং এর সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যহত রয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights