1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালিয়াকৈরকে ‘মডেল পৌরসভা’ গড়ার অঙ্গীকার বিএনপি নেতা জসীম উদ্দিনের - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালিয়াকৈরকে ‘মডেল পৌরসভা’ গড়ার অঙ্গীকার বিএনপি নেতা জসীম উদ্দিনের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার

 

আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জোরালো জনসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন। নির্বাচিত হলে কালিয়াকৈর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নিরাপদ মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন জসীম উদ্দিন। তিনি বলেন, পৌরবাসীর দৈনন্দিন সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধান নিশ্চিত করতে চাই। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলাই আমার লক্ষ্য।

শিক্ষার মানোন্নয়নে নতুন ও মানসম্মত মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, সড়কের অবৈধ টার্মিনাল উচ্ছেদ, হকারদের পুনর্বাসন এবং ফুটপাত দখলমুক্ত করে নিরাপদ চলাচল নিশ্চিত করা। পাশাপাশি মা ও শিশুদের জন্য টিকাদান কেন্দ্র স্থাপন, আধুনিক পার্ক ও কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এছাড়া কিশোর ও যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণ, ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং দীর্ঘমেয়াদী বাণিজ্য মেলার নামে জনভোগান্তি বন্ধ করার প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এই মনোনয়ন প্রত্যাশী বর্তমানে গাজীপুর জেলা সড়ক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং পৌরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। একটি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত আধুনিক নগরী গড়তে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

নির্বাচনকে ঘিরে তিনি ইতোমধ্যে নিয়মিত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং একটি আধুনিক ও ‘স্মার্ট’ কালিয়াকৈর পৌরসভা গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com