1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে তেলের সিরিয়াল ঘিরে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে তেলের সিরিয়াল ঘিরে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার

যশোরের চৌগাছা উপজেলায় তেলের সিরিয়াল দেওয়া কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বেলা একটার দিকে চৌগাছা পৌরসভার আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন,তেলের সিরিয়াল দেওয়া নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের সদস্য রিয়াদ হোসেন (৩৮) ও উপজেলা ছাত্রদলের সদস্য বাবু (২৮)-এর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মোঃ শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) নামে তিনজন আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে যশোর চৌগাছার থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com