1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারী ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আপন দুই ভাইয়ের - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারী ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আপন দুই ভাইয়ের

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার

নীলফামারীতে ডাম্প ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর বড় ছেলে শিহাব হোসেন (১৬) ও তার ছোট ছেলে ছোয়াদ হোসেন (৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে তারা তিনজন রাস্তা পার হচ্ছিল। এ সময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ডাম্প ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ সময় চালক দ্রুত গতিতে ট্রাকটি চালিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, ডাম্প ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি ও ঘাতক চালককে ধরতে আমরা চেষ্টা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com