1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার

যশোরের অভয়নগরের ভৈরব উত্তর – পূবা জনপদের ধুলগ্রাম চন্দনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে বাঁশবাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামে চন্দনগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউসুফ হাওলাদারের বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান।

এলাকাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীকে কয়েকদিন ধরে ধুলগ্রাম এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। ঘটনার দিন সকালে চন্দনগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঁশবাগানেও তাকে দেখা যায়। কিন্তু কখন কীভাবে গলায় ফাঁস লাগিয়ে ‘আ-ত্ম-হ-ত্যা-র’ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। স্থানীয় ইউপি সদস্য ও ধুলগ্রামের বাসিন্দা বাবুল সরদার জানান, সকাল ১০টার দিকে প্রতিবেশী ইউসুফের বাঁশবাগানে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁ-স দেওয়া অবস্থায় এক নারীর লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। দুপুরের দিকে আমতলা ক্যাম্পের পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এসএম নুরুজ্জামান বলেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাঁশবাগান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সি অজ্ঞাত এক নারীর লা*শ উদ্ধার করা হয়েছে। শুনেছি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com