1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার

সিরাজগঞ্জের কাজিপুরে সাড়ে ৩৮ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০এপ্রিল) সকালে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।

এ সময় তিনি বলেন, “বর্তমান সরকার বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষায় ক্ষমতা নেবার দুইমাসের মধ্যেই এই কার্যক্রম গ্রহণ করেছে। টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানাচ্ছি।” কাজিপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরু পারভেজসহ মেডিকেল অফিসার ও স্বাস্থ্যসহকারিগণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্য়ালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউনিসেফ এর সহযোগিতায় ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্য দিবসে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ২৮৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে হাম-রোবেলার টিকা দেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com