1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‎গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে গরু ও শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত ১ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে গরু ও শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত ১

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে। ‎

রোববার (২৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর নিজ বাড়ির আশপাশে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহতরা হলেন-সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। তারা সকলেই দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা। ‎এ ঘটনায় আহত হয়েছেন শামীম (১৮), তিনি একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। আহত শামীমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাতে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এ সময় নিহতরা বাড়ির পাশে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং পাশে থাকা একটি গরুও মারা যায়। ‎একই পরিবারের ও একই গ্রামের তিনজনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com