
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নীলফামারীতে বৃক্ষরোপন কর্মসুচি শুরু করেছে সরকারী কলেজ ছাত্রদল শাখা। মঙ্গলবার দুপুরে (২৮এপ্রিল) কলেজ ছাত্রদলের উদ্যোগে নীলফামারী সরকারী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোছাব্বের হোসেন সরকার, প্রভাষক সোলায়মান আলী ও শরীর চর্চা শিক্ষক ফারুক খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক পায়েলুজ্জামান রকসি, সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত ও সদস্য সচিব রাইসুল ইসলাম রানাসহ আরো অনেকে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারাদেশে সবুজায়নের কর্মসুচি শুরু হয়েছে। এরই আলোকে নীলফামারীতে ছাত্রদলের বিভিন্ন ইউনিট বৃক্ষরোপণ কর্মসুচি শুরু করেছে যা অব্যাহত থাকবে। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রকসি বলেন, ‘ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা ফলজ ও বনজ চারা রোপণ করেছি। সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমানের প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করতে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে।’
বৃক্ষরোপণ শেষে নেতৃবৃন্দ রোপণকৃত চারাগুলোর নিয়মিত পরিচর্যার শপথ নেন এবং কলেজের সাধারণ শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। চারা রোপণকালে কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান ছাত্রদলের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপনের বিকল্প নেই। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আমরা সকলে এগিয়ে আসি এবং শুধু চারা রোপন নয় এগুলো বড় করে তোলার দায়িত্বও সকলের।