1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সবকিছু ভুলে দলের সুনাম বাড়াতে আমরা একসাথে কাজ করবো: সৈয়দপুরে সংবর্ধনা সভায় এমপি বিলকিস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সবকিছু ভুলে দলের সুনাম বাড়াতে আমরা একসাথে কাজ করবো: সৈয়দপুরে সংবর্ধনা সভায় এমপি বিলকিস

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার নীলফামারী
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮১ বার

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ৩১ দফা বাস্তবায়নে যেভাবে কাজ করে যাচ্ছেন, ঠিক সেভাবে আমরা একসাথে কাজ করবো।

জনগনের কাতারে গিয়ে সরকারের সফলতার কথা তুলে ধরার আহবান জানিয়ে দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, দল আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করে যাবো। প্রতিটি ভালো কাজে আমাকে সাথে পাবেন আপনারা। মঙ্গলবার (৫ মে) দুপুরে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। দলের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন প্রমুখ। আওয়ামী সরকারের সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলাম দলের নেতাকর্মীদের দেওয়া ফুলেল শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এখন থেকে আমাদের কাজ হলো সকল ভেদাভেদ ভুলে দল গোছাতে হবে। দলের সুনাম বৃদ্ধি করতে আমার কাজ হবে দল ও নেতাকর্মীদের পাশে থাকা। ১৭ বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন আমরা একসাথে ছিলাম, আগামিতেও একসাথে থেকে সরকার ও বিএনপির বিরুদ্ধে চলা ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

এর আগে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে সংসদ সদস্য বিলকিস ইসলামকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এসময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com