1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সাবেক জিএস আকবর হুসাইনের ইন্তেকাল - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:০০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সাবেক জিএস আকবর হুসাইনের ইন্তেকাল

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪২ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মনসুর আলী কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সাবেক প্রবীণ ছাত্রনেতা আকবর হুসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১২:৩০ মিনিটে সিরাজগঞ্জের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আকবর হুসাইন ১৯৭৪ সালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ছাত্র সংসদের জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি জাসদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ছাত্রজীবন তিনি তৎকালীন সময়ে ছাত্র রাজনীতিকে সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তার সাহসী ভূমিকা আজও স্থানীয় প্রবীণ রাজনৈতিক মহলে স্মরণীয়।

মঙ্গলবার রাত নয়টায় উপজেলার দুবলাই গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com