গাজীপুরে হিজবুত তাওহীদসহ সকল ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা বন্ধের দাবি

গাজীপুর মহানগরে আজ অনুষ্ঠিত হয়েছে ফেরাকে বাতেলার অপতৎপরতা রোধে আমাদের করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সভায় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদরাসার শিক্ষক ও স্থানীয় ওলামায়ে কেরাম অংশ গ্রহণ করেন। আলোচনায় বক্তারা সমাজে বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদ ও ঈমান বিধ্বংসী অপতৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষভাবে হিযবুত তাওহীদ, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ (কাদিয়ানী) এবং বিভিন্ন খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, এসব গোষ্ঠী সাধারণ মানুষের আকীদা-বিশ্বাসে বিভ্রান্তি সৃষ্টি করে সমাজে ফেতনা ছড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব, দেওনা)-এর সভাপতিত্বে এবং মাওলানা হাবিবুর রহমান মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বক্তব্য রাখেন গাজীপুরের শীর্ষ আলেমদের মধ্যে মাওলানা আশেকে মুস্তফা, মুফতি লেহাজ উদ্দিন ভূইয়া, মুফতি মাসউদুল করিম, মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা মুখলেসুর রহমান, মাওলানা সোলাইমান ও মাওলানা মিনহাজুর রহমান প্রমুখ। সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান। উপস্থিত আলেমগণ ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে বিভ্রান্তি থেকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সকল ঈমান বিধ্বংসী ও বিভ্রান্তিকর কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও সঠিক দ্বীনি শিক্ষার প্রসারে উলামায়ে কেরাম ও সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক

Verified by MonsterInsights

গাজীপুরে হিজবুত তাওহীদসহ সকল ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা বন্ধের দাবি

আপলোডের সময় : 10:55:38 pm, Saturday, 16 May 2026