1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, কুড়িগ্রাম চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:৫২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, কুড়িগ্রাম চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৮ বার

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৮ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলার চিলমারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন মাটিকাটা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া এলাকার বাসিন্দা মোছা. নাজমিন আক্তার (২২)-কে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন,

“চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে এক নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলার সব থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com