1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে বেকারদের কর্মসংস্থানে অনন্য অবদান রাখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে বেকারদের কর্মসংস্থানে অনন্য অবদান রাখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৪ বার

কাজীপুরে কর্মসংস্থান সৃষ্টি করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম। তাদের প্রতিষ্ঠিত ফ্যাক্টরিতে বর্তমানে কাজিপুরে হাজার হাজার কর্মী কাজ করছেন বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে কাজিপুর অঞ্চলে বেকারত্ব একটি বড় সমস্যা ছিল। কিন্তুু ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম উদ্যোগে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠান এলাকার অসংখ্য যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ফলে অনেক পরিবারে এসেছে স্বচ্ছলতা এবং অর্থনৈতিক উন্নয়ন।
ফ্যাক্টরিগুলোতে কাজ করা শ্রমিকরা জানান, তারা নিয়মিত কাজের সুযোগ পাওয়ায় পরিবার নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন। একই সঙ্গে স্থানীয় বাজার ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়েছে।
এলাকাবাসীর ভাষ্য, “কাজিপুরের মানুষ কোনোদিনও তাদের এই অবদান ভুলতে পারবে না।” অনেকে মনে করছেন, এ ধরনের শিল্প উদ্যোগ আরও বাড়লে এলাকায় বেকারত্ব অনেকাংশে কমে আসবে।
সচেতন মহল বলছে, দেশের উন্নয়নে শিল্পপ্রতিষ্ঠান ও কর্মসংস্থান সৃষ্টিকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কাজিপুরে ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম সেই উদাহরণই তৈরি করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com