1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজীপুর থেকে ফিরল প্রিয়জন, উৎসবের আমেজে মুখর কাজিপুর - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজীপুর থেকে ফিরল প্রিয়জন, উৎসবের আমেজে মুখর কাজিপুর

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫২ বার

দীর্ঘদিনের কর্মব্যস্ত জীবন আর হাড়ভাঙা পরিশ্রম শেষে গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানা ও গার্মেন্টসে কর্মরত কাজিপুরের ভাই-বোনেরা যখন নিজ বাড়িতে ফিরে আসেন, তখন যেন পুরো কাজিপুরজুড়ে নেমে আসে আনন্দের উৎসব। প্রিয়জনদের ফিরে পাওয়ার আনন্দে মুখে হাসি ফুটে ওঠে পরিবার-পরিজনের, প্রাণ ফিরে পায় গ্রামের অলিগলি, চায়ের দোকান আর আড্ডাস্থলগুলো।
ঈদ কিংবা বিশেষ ছুটিকে ঘিরে বাড়ি ফেরা এসব মানুষ শুধু পরিবারের জন্যই নয়, পুরো এলাকার জন্য বয়ে আনে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ার আনন্দে মেতে ওঠেন সবাই। ছোট ছোট বাজার, গ্রামের রাস্তা এমনকি সন্ধ্যার আড্ডাগুলোতেও দেখা যায় উৎসবের আমেজ।
স্থানীয়দের ভাষ্য, বছরের অধিকাংশ সময় পরিবার ছেড়ে দূরে থেকে কঠোর পরিশ্রম করেন গাজীপুরে কর্মরত মানুষগুলো। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের এই ত্যাগ, পরিশ্রম ও সংগ্রাম সত্যিই প্রশংসার দাবিদার।
কাজিপুরবাসী গর্ব করে এমন পরিশ্রমী সন্তানদের নিয়ে। পরিবার ও দেশের জন্য নিরলস পরিশ্রম করা এই মানুষগুলোর প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com