
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ( বীর উত্তম ) – এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠান ৩০ মে ( শনিবার ) খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের ৪ নম্বর তিলক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে তিলক জনতা মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে কালো ব্যাজ ধারণ, পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, উপজেলা বিএনপির সদস্য শেখ ফিরোজ মাহমুদ, মোঃ সেলিম রেজা, মো. মুরাদুল ইসলাম মিন্টু শিকারি এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা, দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং উন্নয়নমুখী রাজনৈতিক দর্শন আজও জনগণের মাঝে প্রেরণা জোগায়।
তাঁরা আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাদাত বার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসাইন শেখ এবং সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সদস্য সচিব এসএম মহব্বত হোসেন।
এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা মাসুম রেজা, মঞ্জু শিকারি, খালেদা আক্তার লিপি, মাসুদ শিকারি, ফরিয়াদ হোসেন, জাবেদ শেখ, শাহাবাদ শেখ, মাসুদ হাওলাদার, মামুন হাওলাদার, শামীম মোল্যা, আসলাম গোলদার, মাসুদ, মামুন, সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা মিকাইল হোসেন। পরে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।