1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে বোরো ধান সংগ্রহের উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৪ বার

নীলফামারীতে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১ জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা,সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ,জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম,জামায়াত নেতা মোহাম্মদ সুজা.সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামান প্রমূখ।

উদ্বোধনের দিন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আব্দুর রহমান নামের এক কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন   ধান ক্রয় করে তাৎক্ষণিক তাকে ধানের মূল্য পরিশোধের চেক প্রদান করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে ২হাজার ৪ শত মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এজন্য কৃষক অ্যাপে আবেদনকারী কৃষকদের মধ্য হতে লটারীর মাধ্যমে ৮৪৫ জনকে নির্বাচিত করা হয়েছে। লটারীতে নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্য গুদামে দিতে পারবেন।
এছাড়া চলতি মৌসুমে  মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন চাল ও ৭৭১ মেট্রিক টন আতব চাল সংগ্রহ করা হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights