1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৭ বার

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ( বীর উত্তম ) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠান
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন ( দেবীপুর ) এর আয়োজনে ১ জুন ( সোমবার ) মাগরিব বাদ দেবীপুর মহিলা কলেজ মোড়ে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, ইসমাইল হোসেন, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সাগর,ইয়ারুল ইসলাম রিপন,জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, জেলা বিএনপির সাবেক সদস্য জাহিদুল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম আফসার, বিএনপি নেতা ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, রূপসা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রাজু দাস, বিএনপি নেতা বাবু মোল্যা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুছ সালাম মোল্যা ও পরিচালনা করেন বিএনপি নেতা মোঃ জালাল আহম্মেদ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর মোল্যা ও সদস্য সচিব রাজন শেখ।

এসময় উপস্থিত ছিলেন হালিম মোড়ল, জামাল মোল্যা, মো: মুক্তার শেখ, মেহেদী হাসান, ফারুক হোসেন, ওমর হোসেন, বাদশা, জাকির আকুঞ্জী, কালাম মল্লিক, শিরিন সুলতানা, রিপন, আরিফ শেখ, আজাদুল ইসলান, আলামিন শেখ, হাসান রশিদ, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ পলাশ, আবুল বাশার, সাইফুল ইসলাম, আলামিন হাওলাদার, রাজু শেখ, সাব্বির হুসাইন প্রমূখ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights