1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফেসবুকে খুলনার বি কোম্পানির ব্যানারে প্রচারণা করাসহ একাধিক মামলার আসামি সজল আকন গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফেসবুকে খুলনার বি কোম্পানির ব্যানারে প্রচারণা করাসহ একাধিক মামলার আসামি সজল আকন গ্রেফতার

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০৬ বার

ফেসবুকে খুলনার বি কোম্পানির ব্যানারে প্রচারণা করাসহ একাধিক মামলার আসামি সজল আকন গ্রেফতার করে খুলনা র‍্যাব -৬স্পেশাল কোম্পানি যৌথ অভিযানিক দল।

৭ই জুন ২০২৬ তারিখ, রাত ৮:৩০ ঘটিকার সময় র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সুইচগেট সংলগ্ন ওসমান মালের হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে খুলনার কুখ্যাত “বি কোম্পানির” সদস্য ও সন্ত্রাসী *১। মোঃ সজল আকন (৩৪), পিতা: মোঃ হারুন আকন,* সাং: সাচিবুনিয়া, থানা: লবণচরা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।

ধৃত আসামির পিসি-পিআর বিশ্লেষণ করে জানা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় আসামির বিরুদ্ধে হত্যা মামলা, বিশেষ ক্ষমতা আইন ও চুরিসহ মারধর সহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর লবণচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights