1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার হাসান হত্যা মামলার আসামি নাজমুল র‍্যাব -৬ কর্তৃক গ্রেফতার - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার হাসান হত্যা মামলার আসামি নাজমুল র‍্যাব -৬ কর্তৃক গ্রেফতার

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১২ বার

খুলনার পাইকগাছায় মব সৃষ্টি করে যুবককে হত্যার মামলা রুজুর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি নাজমুলকে গ্রেফতার করে র‌্যাব-৬।
৯ই জুন ২০২৬ ইং তারিখ, বিকেল ৫:০০ ঘটিকার সময় র‌্যাব-০৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন খানজাহান আলী রোড গ্লাসগো মোড়স্থ এস. এন্ড এ মোটরস এর শো রুমে অভিযান পরিচালনা করে পাইকগাছা থানার হত্যা মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামি *১। মোঃ নাজমুল হুদা (৩৭), পিতা: মোঃ জয়নাল আবেদীন* থানা: পাইকগাছা, খুলনাকে গ্রেফতার করে।

থানার মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, ধৃত আসামি নাজমুল হুদাসহ মামলার অন্যান্য আসামিরা গত ০৭/০৬/২০২৬ ইং তারিখ সন্ধ্যা ১৮:৩০ ঘটিকার সময় খুলনা জেলার পাইকগাছা থানাধীন চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় মাদক কেনাবেচা এবং মাদককে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের চেষ্টাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান ওরফে কিং (৩৫), পিতা: আব্দুল মালেক, সাং: চাঁদখালী, থানা: পাইকগাছা, জেলা: খুলনাকে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, শাবল, লোহার রড দিয়ে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা লোকজন ভিকটিমকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com