1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হুইলচেয়ারের ব্যাটারি পেয়ে খুশি শারীরিকভাবে অক্ষম বিএনপি সমর্থক জিল্লুর রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হুইলচেয়ারের ব্যাটারি পেয়ে খুশি শারীরিকভাবে অক্ষম বিএনপি সমর্থক জিল্লুর রহমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮১ বার

 

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বিএনপির সমর্থক মো. জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম।
চলাচলের একমাত্র ভরসা তাঁর হুইলচেয়ারটির ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় তিনি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এবং তাঁর জন্য প্রয়োজনীয় দুটি নতুন ব্যাটারির ব্যবস্থা করেন।

১১ জুন ( বৃহস্পতিবার ) বিকালে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, বিএনপি নেতা মো. বিল্লাল, রয়েল আজম, মহিউদ্দিন মিন্টু, আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা শাহজামান প্রিন্স, নুরুল আমিন পাপ্পু, জাহাঙ্গীর হোসেন হিরু, মিজানুর রহমান, নাজমুল হুদা, আকরাম শেখ, মাহাবুবুর রহমান, নাঈম ইসলাম ও হাফিজুর রহমান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে দাঁড়ানো। সমাজের অসহায়, দরিদ্র ও শারীরিকভাবে অক্ষম মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই জনসেবার সার্থকতা আসে। বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধারা অব্যাহত থাকবে। সহায়তা পেয়ে আবেগাপ্লুত মো. জিল্লুর রহমান বলেন, “হুইলচেয়ারের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় আমার চলাফেরা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বিষয়টি জানার পর আজিজুল বারী হেলাল স্যার যে সহযোগিতা করেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সহায়তা আমার জীবনযাত্রাকে অনেক সহজ করে দেবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights