1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৩০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩০৩ বার

দীর্ঘদিন পর প্রিয়জনদের মাঝে ফেরার আনন্দ মুহূর্তেই রূপ নিলো গভীর শোকে। মালয়েশিয়া থেকে ফিরে নিজের বাড়ি পর্যন্ত আর পৌঁছানো হলো না প্রবাসী রকিব মন্ডলের (৩২)। বগুড়ায় পৌঁছানোর পর হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রকিব মন্ডল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী (মধ্যপাড়া) গ্রামের মরহুম শহীদ মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রকিব মন্ডল জীবিকার তাগিদে দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। আজ তিনি বিমানযোগে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে বগুড়ায় পৌঁছানোর পর হঠাৎ করেই তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে।

এদিকে, মালয়েশিয়া প্রবাসী রকিবের আকস্মিক মৃত্যুর খবর তার গ্রামের বাড়ি নন্দীগ্রামের নিমাইদিঘীতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন পর প্রিয়জনকে জড়িয়ে ধরার আকুল অপেক্ষায় থাকা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com