1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, স্বাস্থ্য ও মৎস্য খাতে বিভিন্ন উপকরণ প্রদান - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, স্বাস্থ্য ও মৎস্য খাতে বিভিন্ন উপকরণ প্রদান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬০ বার

 

জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে খুলনা জেলার রূপসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রূপসা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আলী আকবর, প্রধান শিক্ষক সজীব কুমার মহলী, শ্যামল দাস, লুৎফর রহমান, মাসুদ আলম, সুলতানা জাহান, সালমা খাতুন ও লক্ষ্মী রানীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মোট ২ হাজার ২৫০টি ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধে Anti Rabies Vaccine ( ARV ) ও Rabies Immunoglobulin Vaccine ( RIV )-এর মোট ১৭০ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়।
একই দিন দুপুরে রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরের মাছ চাষ উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ইউপি সদস্য স্বপ্না রানী পাল ও আইরিন পারভিন, খামারি মিরাজ সরদার, বিল্লাল শেখ, সীমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com