1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৮৬ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ফিচক গ্রামে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন মিয়া (২৮) নামে এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। এর আগে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হলে ভুক্তভোগী শিশুর বাবা ২৫ জুন বৃহস্পতিবার নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুর ১২টার দিকে ফিচক গ্রামের ওই শিশু তার বাড়িতে একা ছিল। এ সময় একই গ্রামের আব্দুস সামাদের ছেলে ইজিবাইক চালক লিটন মিয়া বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সালিশে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হলেও অভিযোগের গুরুত্ব এবং ভুক্তভোগী পরিবারের অবস্থানের কারণে কোনো সমাধান হয়নি। একপর্যায়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে শিশুটির বাবা নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই নন্দীগ্রাম থানা পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করে এবং অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আমরা আমাদের সন্তানের জন্য ন্যায়বিচার চাই। অপরাধী যেন কোনোভাবেই ছাড় না পায় এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com