1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর  সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য গুরুতর আহত - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর  সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য গুরুতর আহত

উৎপল ঘোষ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪০ বার

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন ৪৯ বিজিবির সদস্য শফিউল আলম। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল তিনটার দিকে শুরু হওয়া বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছিলেন বিজিবি সদস্য শফিউল আলম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই সেখানে থাকা অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নাভারণ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করেন।

আহত বিজিবি সদস্যের খবর পেয়ে নাভারণ হাসপাতালে ছুটে আসেন যশোর জেলার সিইও সাইফুল আলম খান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তরের ব্যবস্থা করেন।

বর্তমানে যশোর সিএমএইচে শফিউল আলমের চিকিৎসা চলছে। চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দেশের সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে আহত এই বিজিবি সদস্যের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সহকর্মী ও স্থানীয় বাসিন্দা এবং শুভাকাঙ্ক্ষীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com