1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় বিনামূল্যে রোপা আমন ধানের প্রণোদনা বীজ ও সার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় বিনামূল্যে রোপা আমন ধানের প্রণোদনা বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৭ বার

 

২৮ জুন সকাল সাড়ে ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্ত্বরে রোপা আমন ধানের প্রণোদনা বীজ ও সার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, এসএপিপিও মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক রাজু চৌধুরী ও সদস্য সচিব মোঃ সাবু মোল্যা।
অনুষ্ঠানে এছাড়া অন্যান্য অফিসার ও কৃষকরা উপস্থিত ছিলেন। এ দিনে ৩শত কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights