1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭০ বার

 

সারাদেশ ব্যাপী ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সরাসরি সম্প্রচার করা হয়। এরই ধারাবাহিকতায় খুলনার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে Learning Acceleration in Secondary Education ( LAISE ) এর আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক র‌্যালি, বৃক্ষরোপণ এবং উদ্বোধনী অনুষ্ঠান ২৯ জুন ( সোমবার ) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে সরাসরি প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচিটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। পরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে বিদ্যালয় চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দীন সেলিম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আ. কাদের।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খান আলিম হাসান, সাজ্জাত হোসেন, প্রভাষক খান মারুফুল হক, মোঃ সেলিম রেজা, মিলন দেবনাথ, ভবেশ বিশ্বাস, জয়দেব দাস, বিধান রায়, শিক্ষক মাওঃ মোঃ ইমদাদ হোসেন, তুষার কান্তি দত্ত, সন্তোষ কুমার মিস্ত্রী, বিভাষ দাম, প্রভাষ বাগচী, এসকে কুদরত আলী, মোঃ আমিনুল ইসলাম, ললিতা হালদার, সঞ্জয় কুমার মন্ডল, হেমলতা বিশ্বাস, গীতা রানী বিশ্বাস, মিতালী মন্ডল, ভারতী দাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন। অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত সবাই পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাস এবং সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights