1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৭০ বার

খুলনার রূপসায় কথিত এক সাংবাদিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জাবুসা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রূপসায় কথিত সাংবাদিক রিয়াজ উদ্দিনের অত্যাচারে তারা অতিষ্ঠ। তিনি লোকদের ভয়-ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা, নিজের ফেসবুক আইডিতে মিথ্যা তথ্য প্রচার ও এলাকায় চাঁদাবাজির ঘটনা দীর্ঘদিন ধরে করে আসছে। তার অত্যাচারে রূপসা উপজেলার জাবুসাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। সমাজের অসহায় মানুষদের ব্ল্যাক মেইল করে অর্থ উপার্জন করাই তার টার্গেট। মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশনের ভয় দেখিয়ে বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। তার এহেন কর্মকান্ডের বিরুদ্ধে এলাকাবাসী তাই আজ গর্জে উঠেছে। বক্তারা কথিত এই সাংবাদিককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ঝাড়ু মিছিল বের করে জাবুসা মোড়সহ আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights