1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৬ বার

 

খুলনা জেলার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা বলেছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, খরা এবং লবনাক্ততার বিস্তার আমাদের দেশেও বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।
এসব প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ সবচেয়ে সহজ, সাশ্রয়ী এবং কার্যকর উদ্যোগ গুলোর মধ্যে অন্যতম। তিনি বলেন, একটি পরিপূর্ণ গাছ প্রতিবছর কার্বনডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশে অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, শহর ও গ্রামে গাছের উপস্থিতি স্থানীয় তাপমাত্রা কমাতে, বৃষ্টির পানি মাটিতে ধরে রাখতে, মাটি ক্ষয় রোধ করতে এবং পাখি ও অন্যান্য প্রাণির আবাসস্থল তৈরী করতে সহায়তা করে।
তাই একটি সুস্থ পরিবেশ নিরাপদ ভবিষ্যত এবং টেকশই উন্নয়নের ভিত্তি স্থাপন করতে বৃক্ষ রোপন কর্মসূচির আরও প্রসার ঘটাতে হবে। তিনি ৩০ জুন সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদের চত্ত্বরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিরেটর মোঃ শরিফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুর রশীদ ও হীরক রায়।

অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights