1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৪ বার

 

খুলনা-৪ আসনের ১৫টি ইউনিয়নের অংশগ্রহণে আগামী ৪ জুলাই শনিবার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড মাঠে শুরু হতে যাচ্ছে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা।
এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি এবং সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম।

এ উপলক্ষে বুধবার (১ জুলাই) রূপসা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদর টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু।

রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাভলু, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস ও আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, রয়েল আজম, সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, বিএনপি নেতা এসএম আবু সাঈদ, ইসমাইল হোসেন, হুমায়ুন কবীর, ইউনিয়ন বিএনপি নেতা এসএম আব্দুল মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার, ভারপ্রাপ্ত জিয়াউল ইসলাম বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, সেলিম রেজা, বাদশা জমাদ্দার, ফিরোজ মাহমুদ, শামীম হাসান, সৈয়দ মাহমুদ আলী, মো. সাজ্জাদ হোসেন, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, ফরহাদ হোসেন, জাহিদুল ইসলাম রবি, মিজানুর রহমান, তরিকুল ইসলাম রিপন, নাঈম আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন, কেরামত আলী, রাজু শেখ, ইব্রাহিম শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com