1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না: হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না: হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬৪ বার

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে হবে।
এছাড়া সহজ শর্তে ঋণ নিশ্চিত করা, কৃষি সহায়তা প্রকৃত কৃষকের হাতে পৌঁছে দিতে হবে। কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। মাঠের কৃষক ভালো থাকলে দেশের অর্থনীতিও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
কৃষকদের জন্য বরাদ্দকৃত সার, বীজ, কৃষি উপকরণ, ঋণসহ সরকারি সহায়তা যেন কোনো মধ্যস্বত্বভোগী বা প্রভাবশালীর হাতে না গিয়ে প্রকৃত কৃষকের কাছে পৌঁছায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষকের অধিকার রক্ষার পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে স্থানীয়ভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, বিএনপি এমন একটি সংগঠন যাদের নেতা-কর্মীর জনগণের জবাবদিহিতায় বিশ্বাসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করবে। সকলকে অনৈতিক কর্মকাণ্ডের উর্ধ্বে থেকে মানুষের আস্থা অর্জন করতে হবে সেবার মাধ্যমে। সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। রাস্তা-ঘাট, সেচব্যবস্থা ও অন্যান্য উন্নয়ন কাজ নির্ধারিত সিডিউল অনুযায়ী সম্পন্ন করতে হবে। কোথাও অনিয়ম বা নিম্নমানের কাজ হলে তা বন্ধ করে ব্যবস্থা নিতে হবে। জনগণের অর্থের অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিন বলেন কৃষকদের কথা চিন্তা করে পল্লী উন্নয়ন বোর্ড বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সমবায়ের মাধ্যমে কৃষকদের ঋণ প্রদান ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার সেই উদ্যোগ আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করা যাবে না। পল্লী কৃষি, উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রেখেই এগিয়ে যেতে হবে।
বর্তমান সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগাতে হবে এবং পরিবারের প্রতিটি সন্তানের নামে অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে। কৃষি ও পরিবেশ একে অপরের পরিপূরক। পরিবেশ রক্ষা ছাড়া টেকসই কৃষি সম্ভব নয়। তাই বৃক্ষরোপণে কৃষকসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে।

তিনি ৩ রা জুলাই ( শুক্রবার ) বিকালে খুলনার রূপসা উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে জাতীয় পল্লী উন্নয়ন দিবস সফল করার লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি ) রূপসা কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশ, গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু।
কৃষক সমাবেশে স্বাগত বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ।

রূপসা ইউসিসিএ লিমিটেডের সভাপতি হাসিবুর রহমান বাবুল লস্করের সভাপতিত্বে এবং ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু,সমবায়ী এ্যাডঃ সুশীল কুমার পাল, তাইজুল শেখ, ধিমান দাস, অমেলা শিকদার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার বিশ্বাস, খুলনা জেলা আরিফুর রহমান আরিফ,মোল্যা রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান,জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা হুমায়ূন কবীর,এসএম সবুর রাজীব,এসএম আঃ মালেক,মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম, আজিজুল ইসলাম নন্দু, মনিরা বেগম,শারমিন আক্তার আঁখি, খন্দকার শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, শামীম হাসান, সরদার শিহাব, ফিরোজ মাহমুদ, মহিতোষ ভট্টাচার্য, আমিনুল ইসলাম তারেক, জহিরুল হক শারাদ, তরিকুল ইসলাম রিপন, মনিশংকর রায়, এসএম আবু সাঈদ, নাঈম আহম্মেদ, মঞ্জু শিকারি, জাহাঙ্গীর হোসেন, ওমর ফারুক প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com