1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে গরুবাহী ভটভটি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে গরুবাহী ভটভটি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৬৯ বার

বগুড়ার নন্দীগ্রামে গরুবাহী ভটভটি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভগবান বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার কুরশন এলাকার বাসিন্দা সাইকেল আরোহী শফিকুল ইসলাম (৭০) এবং নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন নতুনপাড়া এলাকার বাসিন্দা ও ভটভটির আরোহী আক্তারুল ইসলাম (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শফিকুল ইসলাম সাইকেলযোগে ভগবান বাজার এলাকা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ভটভটির সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে। একই সঙ্গে ভটভটির সজোরে ধাক্কায় সাইকেল আরোহী শফিকুল ইসলামও রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাইকেল আরোহী শফিকুল ইসলাম এবং ভটভটিতে থাকা আক্তারুল ইসলাম মারা যান।

​জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলা থেকে ৭-৮টি গরু কিনে নন্দীগ্রাম উপজেলার দিকে আসছিলেন একদল গরু ব্যবসায়ী। পথিমধ্যে ভগবান বাজার এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে ভটভটিতে থাকা অন্যান্য আরোহী ও ব্যবসায়ীরাও কম-বেশি আহত হয়েছেন।

​খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com