1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় অনুষ্ঠিত

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৭ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনারুল ইসলামের চাকুরি থেকে অবসরজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ) দুপুরে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার।

নাটুয়ারপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, মাসুদ রানা, ক্লাস্টার অফিসার দিলরুবা খাতুন ,সহকারি অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবদুল জলিল, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ মোদাচ্ছির রহমান, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, রেজাউল করিম, প্রকৌশলী ফরিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ। পরে উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিগণ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মোনারুল ইসলামকে ক্রেস্ট, ফুলের তোড়া, উত্তরীয় ও উপহার সামগ্রি প্রদান করা হয়। এসময় প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বিদায়ী প্রধান শিক্ষককে জাতীয় পতাকা প্রদান করেন এবং সালাম জানান।
উল্লেখ্য প্রধান শিক্ষক মোনারুল ইসলাম কাজিপুর উপজেলার কয়েকবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং তার বিদ্যালয়টি কয়েকবার শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনীত হয়েছিলো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com