1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত, পিঠে গুলি নিয়ে হাসপাতালে নূর মোহাম্মদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত, পিঠে গুলি নিয়ে হাসপাতালে নূর মোহাম্মদ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৩ বার

বগুড়া মহানগরের সেউজগাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নূর মোহাম্মদ আলী (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সেউজগাড়ি পার্ক রোডের তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

আহত নূর মোহাম্মদ আলী বগুড়া শহরের চকসূত্রপুর এলাকার বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পিঠে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পিঠে বিদ্ধ গুলিটি এখনও অপসারণ করা সম্ভব হয়নি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com