1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫১ বার

 

দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সারাদেশের ৬৫ হাজার ৫৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় রূপসা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রদর্শন করা হয়। একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ে একটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) সকালে খুলনা জেলার রূপসা উপজেলা সদরের কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম।
রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর কাজী এহতেশামুল হক, কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খান আলিম হাসান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সজীব কুমার মহলী, কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিলারা খানম, দেবদাস বৈরাগী, আনিচুর রহমান, শামিমা নাসরীন, বিষ্ণু রায়, মো. মোস্তাফিজুর রহমান, শেখ হায়দার আলী, শীর্ষেন্দু দাস, উম্মে আসমাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের দেখানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com