1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় ভার্চুয়ালি সংসদ সদস্য আজিজুল বারী হেলাল দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় ভার্চুয়ালি সংসদ সদস্য আজিজুল বারী হেলাল দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৬ বার

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকা আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল সরকারি দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও। সরকারের পক্ষ থেকে যেসব সহায়তা দেওয়া হচ্ছে, তা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমি চাই রূপসার কোনো অসহায় পরিবার যেন অবহেলিত না থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি দুর্যোগ মোকাবিলায়ও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দ্রুত সহায়তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জনগণের বিশ্বাস ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সেই আস্থা ধরে রাখতে সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন তার সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। আমি রূপসাবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি সোমবার (২৭ জুলাই) খুলনার রূপসা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন।

বক্তৃতা করেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু ও মোল্যা খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আনিচুর রহমান বিশ্বাস ও মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, ইলিয়াজ হোসেন, মাসুম বিল্লাহ, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, মহিলা দল নেত্রী মনিরা বেগম, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, শামীম হাসান, মুন্না সরদার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, মাসুদ খান, নয়ন মোড়ল, মো. রয়েল, জেলা যুবদল নেতা তারিকুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা কাজী জাকারিয়া, এস এম আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার শিহাবুল ইসলাম, তপন বিশ্বাস, নাঈম আহম্মেদ, মোস্তাইন শিকদার, শরীফা ইয়াসমিন, ফারুক আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ২৬৮ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ২ লাখ ৮৮ হাজার টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com