1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়ার মালিহাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান মো: রইচ উদ্দিন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়ার মালিহাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান মো: রইচ উদ্দিন

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৭ বার

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১ নং মালিহাদ ইউনিয়ন পরিষদে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মো: রইচ উদ্দিন।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, মো: রইচ উদ্দিন মালিহাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করেছেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
‎নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকার মুরুব্বি, যুবক ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।

তিনি জানান, বিএনপি দলীয় মনোনয়ন পেলে এবং মালিহাদ ইউনিয়নের সাধারণ জনগণ তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে তিনি এলাকা থেকে দুর্নীতি, অনিয়ম দূর করে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলবেন।
‎এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, জনাব মো: রইচ উদ্দিন সুখে-দুঃখে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। ১১ নং মালিহাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে তার পক্ষে দলমত নির্বিশেষে দোয়া ও সমর্থন চাওয়া হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com