1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩০ বার

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের (স্থাপিত: ১৯৯৭, রেজি. নং-রাজঃ ১৫৪৬) ১০ম ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষে পূর্ণাঙ্গ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আজিজুল হক (মুনজু) আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নতুন সদস্য ভর্তি কার্যক্রম আগামী ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে। সদস্যপদ নবায়নের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত। আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১১ আগস্ট পর্যন্ত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, ১২ আগস্ট আপত্তির শুনানি এবং ১৩ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিক্রি হবে ১৫ ও ১৬ আগস্ট প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ১৭ আগস্ট মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্রের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

এরপর ১৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৯ আগস্ট আপত্তি গ্রহণ, ২০ আগস্ট আপত্তির শুনানি, ২২ আগস্ট চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৩ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২৫ আগস্ট প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে এবং একই দিনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়ার টিটু মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিটন শেখ বাঘা, সদস্য ও বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, বাংলাদেশ মুদ্রণশিল্প মালিক সমিতির আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ মো. ছাইফুল ইসলাম, বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নূর-ই-আলম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মো. আরমান হোসেন ডলার এবং বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাবেক প্রচার সম্পাদক মো. ফেরদৌস রানা মিলু।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আজিজুল হক (মুনজু) বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচন-সংক্রান্ত সকল কার্যক্রম বগুড়ার প্রেসপট্টি, চকযাদু ক্রসলেন, বাদুড়তলায় অবস্থিত স্বচ্ছ গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টার্স কার্যালয় থেকে পরিচালিত হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com