1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
১৯ বছর বয়স, তবু শিশুর মতো শরীর বিরল শারীরিক সমস্যায় মানবেতর জীবন রাজুর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

১৯ বছর বয়স, তবু শিশুর মতো শরীর বিরল শারীরিক সমস্যায় মানবেতর জীবন রাজুর

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৩ বার

 

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ডের প্রতাপ বেপারীপাড়া গ্রামের বাসিন্দা রাজু আহমেদ বিরল এক শারীরিক সমস্যায় ভুগছেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স প্রায় ১৯ বছর হলেও তার শারীরিক গঠন এখনো ছোট শিশুর মতোই রয়ে গেছে। বয়স বাড়লেও শরীরের স্বাভাবিক বৃদ্ধি থেমে যাওয়ায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

সরকারি প্রতিবন্ধী পরিচয়পত্র অনুযায়ী, রাজুর জন্মতারিখ ২৬ অক্টোবর ২০০৭ এবং তার প্রতিবন্ধী আইডি নম্বর ২০০৭৪৯১৫২৫৭১০১৮৯১-০২। শারীরিক প্রতিবন্ধিতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন না।

রাজুর বাবা মোঃ গোলাম মোস্তফা ও মা মোছাঃ রঞ্জিনা বেগম জানান, ছোটবেলায় রাজুর শারীরিক বৃদ্ধি স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করেই তার বৃদ্ধি থেমে যায়। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও কোনো উন্নতি হয়নি। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

পরিবার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে রাজুর পড়াশোনা চতুর্থ শ্রেণির পর বন্ধ হয়ে যায়। শুধু উচ্চতাই নয়, তার হাতেও জটিলতা রয়েছে, যা তার স্বাভাবিক জীবনযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

চিকিৎসকদের মতে, এ ধরনের সমস্যার পেছনে গ্রোথ হরমোনের ঘাটতি, জিনগত ত্রুটি অথবা অন্যান্য হরমোনজনিত রোগ থাকতে পারে। সঠিক রোগ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত জরুরি।

রাজুর বাবা একটি উচ্চবিদ্যালয়ে পিয়ন পদে কর্মরত। ছয় সদস্যের পরিবারে তার সামান্য আয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। বড় ছেলের একটি ছোট দোকান থাকলেও তা দিয়ে পরিবারের চাহিদা পূরণ হচ্ছে না। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি বর্তমানে ঋণের বোঝায় জর্জরিত।

পরিবারের দাবি, সরকারি বা বেসরকারি কোনো সংস্থার আর্থিক সহায়তা পেলে রাজুর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। তারা জেলা প্রশাসকসহ সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com