1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে ছিনতাই চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে ছিনতাই চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১০১ বার

মোঃ লুৎফর রহমান লিটন,স্টাফ রিপোর্টারঃ র‌্যাব-১২, সিরাজগঞ্জে ০২ মার্চ ২০২৪ রোজ শনিবার একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মাসুমপুর ও সোহাগ কল্যাণপুর এলাকায়” অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সক্রিয় ০৫ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া ও তাদের কাছ থেকে ০৮ টি মোবাইল ও নগদ ৯,০০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ কামরুল ইসলাম হাসান (২২), পিতা-মৃত মতিউর রহমান, সাং-ধীতপুর আলাল, ২। মোঃ ইমরান শেখ (৩২), পিতা-মোঃ সোহেল শেখ, সাং-সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি, ৩। মোঃ ইনসান শেখ (২০), পিতা-মৃত আব্দুল মজিদ শেখ, সাং-সয়ধানগড়া, ৪। মুন্না শেখ (২৭), পিতা-মৃত আবুল হোসেন, সাং-সয়াধানগড়া জগাইমোড়, ৫। মোসাঃ মুক্তি বেগম (৫০), স্বামী-মৃত জয়নাল, সাং-দিয়াধানগড়া, সর্ব থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ এলাকায় ভাড়ায় চালিত বিভিন্ন অটোরিক্সা, সিএনজিকে টার্গেট করে বিভিন্ন স্থানে যাওয়ার নাম করে এবং এসব যানবাহন/ ক্রয়-বিক্রয় করে দেওয়ার নাম করে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। আসামীগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেও ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের টাকা-পয়সা লুটে নেয়। ধৃত আসামীগণ একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সুযোগ বুঝে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাদে ফেলে ছিনতাই করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com