1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বর্তমান সরকার কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: আজিজুল বারী হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বর্তমান সরকার কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৮ বার

 

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি আমাদের কৃষি। আর কৃষির প্রাণ হলো আমাদের পরিশ্রমী কৃষক। কৃষক বাচঁলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে। এই বিশ্বাস থেকেই বর্তমান সরকার কৃষকদের কল্যাণে নানামুখি কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, কৃষকের মুখে হাসি ফোটানোর, কৃষিকে আরও সমৃদ্ধ করার এবং সরকারের নির্বচনী অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি।
তিনি বলেন, কৃষকের হাতে হাতে বৃক্ষের চারা, জৈব ও রাসায়সিক সার, বাঁশ এবং সব্জি বীজ তুলে দেয়ার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করেনা, এটি ভবিষ্যত প্রজনোর জন্যে একটি সম্বুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার।
তিনি বলেন, সরকারের
এই সহায়তাকে কাজে লাগিয়ে আমাদের কৃষকরা আরও বেশী উৎপাদন করবেন, নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করবেন এবং দেশের খাদ্য নিরাপাত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কৃষির উন্নয়নই হবে দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। তিনি বলেন, কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল
৩০ শে জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে কৃষকদের মাঝে গাছের চারা, জৈব সার, বাঁশ, উফসি ও হাইব্রিড জাতের সজিবীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোঃ আবুল হোসেন মোল্লা, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রাজু চৌধুরী, সদস্য সচিব মোঃ সাবু মোল্যা।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে গাছের চারা, বাঁশ, জৈব ও রাসায়সিক সার এবং সব্জি বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com