1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৪ বার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর এসএসসি-৪০৭ কেন্দ্রের সাব-ভেন্যুর খেলা। শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে মোঃ মহসিন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকরাম হোসেন, মোহাম্মদ আব্দুল বারী, মোঃ ইকবাল হোসেন, মোঃ আনোয়ারুল ইসলাম এবং খলিশাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন খলিশাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা মোছাম্মদ নাদিরা পারভীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ এবং নানাবিধ সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের কেবল শারীরিক ও মানসিকভাবে সুস্থই রাখে না, বরং তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে।

খেলা দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com