1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২২ বার

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) জেলার বিভিন্ন উপজেলা ও থানা সদরে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, উল্লাপাড়াসহ জেলার বিভিন্ন থানা সদরে আয়োজিত গণমিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের তাওহীদি জনতা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় গুরুত্বপূর্ণ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতার এক ঐতিহাসিক আন্দোলন। অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ নতুন এক সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। শহীদদের আত্মত্যাগ কখনো বিফলে যেতে দেওয়া হবে না। দেশ ও দেশের মানুষকে যেকোনো ষড়যন্ত্র থেকে রক্ষা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় রাজপথে সোচ্চার থাকবে।”
বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশে ন্যায়বিচার, সাম্য, সুশাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা এবং বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com