1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২২ বার

 

খুলনার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, উপজেলা এন সি পি সভাপতি এম এ কাদের। অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষে জুলাই যোদ্ধাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পানতিতা গ্রামে গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল হামিদের কবর জিয়ারত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com